ঢাকাTuesday , 13 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পিএসএল ফিরছে ১৭ মে, পিছিয়ে গেলো বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

দেশ সময়
May 13, 2025 11:02 pm
Link Copied!

স্থগিত হওয়া পিএসএলের বাকি অংশ শুরু হচ্ছে ১৭ মে থেকে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫মে।

Advertisement

মঙ্গলবার (১৩ মে) ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি প্রেসিডেন্ট মহসিন নাকভী।

পাক-ভারত সংঘাতের মাঝে টুর্নামেন্টের ৮ ম্যাচ বাকি থাকতে হুট করেই স্থগিত করা হয় পিএসএল। দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর আবারও টুর্নামেন্ট শুরুর ঘোষণা দিলেন দেশটির ক্রিকেট বোর্ড প্রধান।

Advertisement

এদিকে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৫মে মাঠে গড়ানোর কথা ছিল বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। তবে পিএসএলের কারণে পিছিয়ে দেয়া হয়েছে সময়সূচি। কারণ, পিএসএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ মে।

২১ মে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। নতুন সূচি অনুযায়ী ২৭ মে থেকে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান টি-২০ সিরিজ।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar