ঢাকাThursday , 24 October 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

পরকীয়া প্রেমিকার ঘর থেকে ছাত্রলীগ নেতা আটক

দেশ সময়
October 24, 2024 3:59 pm
Link Copied!

কুমিল্লার লালমাই উপজেলায় অনৈতিক সম্পর্কের অভিযোগে মেহেদী হাসান (২৪) নামে ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের রায়পুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীর শোয়ার ঘর থেকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে লালমাই থানা পুলিশের ওসি মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

আটক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান একই ইউনিয়নের সৈয়দপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

স্থানীয়রা জানান, ছাত্রলীগ নেতা মেহেদী হাসানের সঙ্গে স্থানীয় প্রবাসীর স্ত্রীর পরকীয়ার সম্পর্ক রয়েছে। তিনি মঙ্গলবার (২১ অক্টোবর) গভীর রাতে গোপনে ওই প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন। বুধবার (২২ অক্টোবর) সকালে ওই নারীর পরিবার বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের জানান।

বুধবার দুপুরে ঘরে তল্লাশি চালান স্থানীয়রা। খাটের নিচে লুকিয়ে থাকা অবস্থায় ছাত্রলীগ নেতা মেহেদী হাসানকে আটক করা হয়। এ সময় খাটের নিচে টেবিল ফ্যান নিয়ে শুয়ে থাকতে দেখা গেছে তাকে। স্থানীয়রা আটক করে বেধড়ক পিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে আটক মেহেদী হাসানকে থানায় নিয়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।