ঢাকাSaturday , 5 August 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠি’তে জাতীয় শিক্ষক ফোরামের উদ্যোগে মানববন্ধন

দেশ সময়
August 5, 2023 4:49 pm
Link Copied!

মোঃ গোলাম মাওলা, ঝালকাঠি প্রতিনিধি: শনিবার ০৫-০৮-২৩ইং তারিখ ১১:৩০মিনিট থেকে ১১:৫৫ ঘটিকা পর্যন্ত ঝালকাঠি জেলা শহরস্থ প্রেসক্লাবের সামনে জাতীয় শিক্ষক ফোরাম, ঝালকাঠি জেলা শাখা’র উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ইবতেদায়ী মাদ্রাসাসহ সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করণ ও মাদরাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখার দাবীতে মানববন্ধন পালন করা হয়।
উক্ত মানববন্ধনে নেতৃত্ব প্রদান করেন অধ্যক্ষ মাওলানা মোঃ ওয়ালিউল্লাহ, সভাপতি, জাতীয় শিক্ষক ফোরাম, জেলা শাখা, ঝালকাঠি।

এ সময় বক্তারা বলেন, আমরা শিক্ষকদের যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছি। একই সিলেবাসে শিক্ষার্থী পড়িয়ে বেসরকারি শিক্ষকরা বেতন-ভাতাসহ নানা বৈষম্যের শিকার। বক্তারা সকল বৈষম্য নিরসনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাসহ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পাশাপাশি শিক্ষার সর্বস্তরে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করা ও মাদরাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখার জোর দাবী জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।