ঢাকাSaturday , 16 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

চীনে বহুতল ভবনে আগুন, নিহত ৭

দেশ সময়
November 16, 2024 3:16 pm
Link Copied!

চীনে বহুতল একটি ভবনে আগুন লেগে অন্তত ৭ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আগুনের সূত্রপাত বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি।

কাউন্টির পাবলিসিটি ডিপার্টমেন্ট জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৫টায় চীনের মধ্য প্রদেশ হুনানের সাংঝি কাউন্টির ঝাংজিয়াজায়ি শহরের ৫তলা একটি ভবনের দ্বিতীয়তলায় আগুন লাগে। এতে দগ্ধ হয়ে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনার পর তদন্ত কাজ শরু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ চীনে আগুন লাগার ঘটনা তেমন একটা বিরল কিছু নয়। এর আগে অক্টোবর মাসে কেন্দ্রীয় আনহু প্রদেশের হুইনান শহরে আগুনে দগ্ধ হয়ে ৭ জন মারা যান। তার আগে জানুয়ারি মাসে জিয়াংজি প্রদেশের জিনউ শহরে আগুন লেগে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।