গাইবান্ধা প্রেস ক্লাবের প্রয়াত সাধারণ সম্পাদক, বরেণ্য সাহিত্যিক আবু জাফর সাবুর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ(২৯ আগষ্ট) শনিবার দুপুরে গাইবান্ধা প্রেসক্লাবের আয়োজনে ক্লাব মিলনায়তনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি অমিতাভ দাস হিমুনের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারন সম্পাদক জাভেদ হোসেনের সঞ্চলনায় স্মরনসভায় উপস্থিত ছিলেন অধ্যাপক জহুরুল কাইয়ূম, ক্লাবটির সহ-সভাপতি মো. খালেদ হোসেন, রেজাউন্নবী রাজু, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা,যুগ্ন সাধারণ সম্পাদক কুদ্দুস আলম, সাংগঠনিক সম্পাদক রজত কান্তি বর্মন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু কায়সার শিবলু,পাঠাগার সম্পাদক মাসুম বিল্লাহ, ক্রীড়া সম্পাদক শামসুজ্জোহা, নির্বাহী সদস্য খায়রুল ইসলাম, নির্বাহী সদস্য লালচাঁন বিশ্বাস সুমন, আরিফুল ইসলাম বাবু, রেজাউল হক মিতা, গোলাম রব্বানী মুসা,সুমনসহ অন্যরা।
বক্তারা গভীর শোকাহত পরিবেশে প্রয়াত সাংবাদিক-সাহিত্যিক আবু জাফর সাবুর দীর্ঘ কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কাঁচারী বাজার জামে মসজিদের মোয়াজ্জেম হাফেজ মাওলানা রাকিব হাসান।
আলোচনা সভার আগে প্রয়াত আবু জাফর সাবুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত ব্যক্তিরা।
উল্লেখ্য, আবু জাফর সাবু করোনায় আক্রান্ত হয়ে ২০২১ সালের ২৯ আগস্ট বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দৈনিক জনকন্ঠের গাইবান্ধা প্রতিনিধি ও গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন।
