ঢাকাMonday , 4 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

কারও কার্যালয়-বাড়িঘরে আগুন দেওয়া সমর্থন করে না বিএনপি: রিজভী

দেশ সময়
November 4, 2024 4:35 pm
Link Copied!

কারও কার্যালয়ে বা বাড়িঘরে আগুন দেওয়া বিএনপি সমর্থন করে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, সম্প্রতি ঢাকা ও খুলনায় একটি রাজনৈতিক দলের কার্যালয়ে আগুন দেওয়া এবং ভাংচুরের ঘটনা দেখতে পেলাম। আমরা এর নিন্দা জানাচ্ছি। 

তিনি বলেন, বিএনপি সবসময় শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। কোনো দল বা কোনো রাজনৈতিক কর্মী অপরাধ করলে প্রচলিত আইনে তার বিচার হবে। কিন্তু তার বাড়িঘর বা কার্যালয়ে ভাংচুর বা অগ্নি সংযোগ সমর্থন করে না বিএনপি। যারা অপরাধ করছে না, মানুষকে আক্রমণ করছে না তাদেরকে হয়রানি করা বিএনপি সর্মথন করে না। 

Advertisement

রিজভী বলেন, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বহুদলীয় গণতন্ত্র ও মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী।

সোমবার সকালে নগরকান্দা উলজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজারের বিধবা আসমার বাড়ি পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিন। 

রুহুল কবির রিজভী আরও বলেন, অপরাধী কোন দলের সেটি বিবেচ্য বিষয় নয়, যে দলেরই হোক, যে রঙেরই হোক, যদি সে বিএনপিও করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে দলীয় ও আইনি পদক্ষেপ নেওয়া হবে। যারা অপরাধ করে বিএনপি নেতাকর্মী হলেও ছাড় পাবে না। 

প্রসঙ্গত, বিএনপির নামধারী কথিত নেতা সালাউদ্দিন বিধবা আসমার বাড়ি ভাংচুর ও দখল করে নিয়েছে বলে সংবাদ প্রকাশিত হলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। তিনি সঙ্গে সঙ্গে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে বিধবার বাড়িতে গিয়ে সরেজমিন খোঁজখবর নেওয়ার এবং বিধবাকে সহযোগিতার নির্দেশ প্রদান করেন এবং দখলকারী দলের নেতা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের নির্দেশে রুহুল কবির রিজভী সরেজমিনে দেখতে যান এবং ভুক্তভোগী পরিবারের সাথে সাক্ষাৎ করেন। বিএনপি নামধারী ওই নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার  কথা জানান তিনি। এ সময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে বিধিবাকে আর্থিক সহায়তাও প্রদান করেন। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের পাশে থাকার কথাও জানান।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’- এর সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন মিথুন, স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমান তুষার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।