ঢাকাWednesday , 12 July 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

এতিমের আড়াই বছরের টাকা কোথায়

দেশ সময়
July 12, 2023 1:00 pm
Link Copied!

মোঃ গোলাম মাওলা, ঝালকাঠির প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার উত্তর তালগাছিয়া নেছারিয়া ফাজিল মাদ্রাসার এতিমখানায় বিগত পাঁচ বছর ধরে ৪/৫ জন এতিম আছে। কিন্তু সরকারি ফান্ড থেকে প্রায় ৫০ জনার টাকা উত্তোলন করা হতো। ওই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সিদ্দিকুর রহমান সিদ্দিকী উত্তোলন করে নিজেই খেয়ে ফেলত।

স্থানীয় সূত্রে জানা যায়, এই মাদ্রাসায় বিগত পাঁচ বছরে ৪/৫জন এতিম ছাড়া আর কোন এতিম ছিল না। কিন্তু ওই প্রতিষ্ঠানে এতিমের নাম দিয়ে সরকারি বরাদ্দ উঠিয়ে নিজেই খেয়ে ফেলতো। এক পর্যায়ে সাংবাদিকদের নজরে আসে তাদের নিউজ করার পর আনুমানিক আড়াই বছর হয় । সরকারি ফান্ডে থেকে টাকা উত্তোলন বন্ধ হয়ে যায়। তাহলে আড়াই বছরের টাকা গেল কোথায় জাতি জানতে চায়। প্রতি ছয় মাস পরপর এখানে লক্ষ লক্ষ টাকা উত্তোলন করা হতো।

আরো জানা যায় ওই প্রিন্সিপাল একটি গার্লস স্কুলের সভাপতি তিনি আবার একজন মাওলানা ও বটে মেয়েদের স্কুলে আলেম অথবা মাওলানা তারা হয় সভাপতি স্বার্থের জন্য। শোনা যায় ওই প্রতিষ্ঠানে কিছু নিয়োগ ছিল তার জন্যই তিনি ওইখানে প্রভাব খাটিয়ে সভাপতি হন এবং এলাকাবাসীকে না জানিয়ে সার্কুলার দিয়ে গোপনে নিজস্ব লোক চাকরি দেয় ও সেখানে লাখ লাখ টাকার কারবার করে। যাতে এলাকাবাসী অখুশি হয়ে যায় ওই প্রিন্সিপালের উপর । জানা যায় তিনি মেয়েদের ভিতরেই থাকতে বেশি পছন্দ করেন।

Advertisement

এ বিষয়ে মাওলানা সিদ্দিকুর রহমান সিদ্দিকীর সাথে কথা বলার জন্য একাধিকবার তার ফোনে ফোন দিলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।