ঢাকাFriday , 20 December 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

উত্তরায় রেস্টুরেন্টে আগুন, ভবনে আটকে আছেন অনেক বাসিন্দা

দেশ সময়
December 20, 2024 2:29 pm
Link Copied!

রাজধানীর উত্তরায় ছয়তলা একটি ভবনের নিচতলায় একটি রেস্টুরেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। আগুনে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে পুরো ভবন। আর নিচতলায় আগুন লাগার ফলে ভবনের ওপরে থাকা বেশ কয়েকজন আটকা পড়েছেন। তাদেরকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। 

স্থানীয়রা জানায়, উত্তরা ১২ নম্বর সেক্টরের নিচতলায় লাভলীন রেস্টুরেন্টের গ্যাসের লাইন থেকে আগুনের ঘটনা ঘটে। ভবনের ওপরে আবাসিক বাসিন্দারা রয়েছেন। তারা অনেকেই আটকা পড়েছেন। 

ফায়ার সার্ভিসের দেওয়া সবশেষ খবর অনুযায়ী ৬ জনকে উদ্ধার করা হয়েছে।

Advertisement

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন বলেন, বর্তমানে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। আগুনের তীব্রতা কিছুটা কমেছে।

তবে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে পুরো ভবন। আটকা পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিসের টিটিএল গাড়ি নেওয়া হয়েছে। তাদেরকে উদ্ধারে চেষ্টা চলছে, বলেও জানান তিনি।

এর আগে, সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আটটি ইউনিট যায়। পরে আরও ইউনিট যোগ দেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।