ঢাকাMonday , 18 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ইতালিকে শক্তি দেখাল ফ্রান্স, ইসরাইল চমকের রাতে হালান্ড ঝড়

দেশ সময়
November 18, 2024 11:44 am
Link Copied!

উয়েফা নেশন্স লিগে আগের ম্যাচে নিজেদের মাঠেও খর্ব শক্তির ইসরাইলকে হারাতে পারেনি ফ্রান্স। যা নিয়ে হচ্ছিল সমালোচনা। সেই সমালোচনার জবাবটা এবার দিয়েছে দলটি। ইতালির বিপক্ষে নিজেদের শক্তি দেখিয়ে ফ্রান্স জয় তুলেছে ৩-১ গোলে। এমন রাতে বেলজিয়ামকে হারিয়ে চমক দেখিয়েছে ইসরাইল। অন্যদিকে আয়ারল্যান্ডকে ৫-০ গোলে হারানোর রাতে নরওয়ের হয়ে হ্যাটট্রিক করেছেন আর্লিং হালান্ড।

ইতালিকে শক্তি দেখাল ফ্রান্স

সমালোচনার জবাবটা এবার দিয়েছে ফ্রান্স। ইতালিকে তাদের মাটিতে হারিয়েছে ৩-১ গোলে। আর তাতে নেশন্স লিগে গ্রুপ ২-তে ইতালিকে টপকে শীর্ষে উঠে এসেছে ২০১৮ বিশ্বকাপজয়ীরা। ৬ ম্যাচ শেষে ইতালির সমান ১৩ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে রয়েছে ফ্রান্স।

Advertisement

বেলজিয়ামকে চমকে দিয়ে ইসরাইলের জয়

এক সময় বিশ্ব ফুটবলের নাম্বার ওয়ান দল বেলজিয়াম এখন ধুঁকছে। নামেভারে সহজ প্রতিপক্ষ ইসরাইলের বিপক্ষেও হেরে বসেছে দলটি। পুরো ম্যাচে বল দখলে আধিপত্য বিস্তার করেও শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বেলজিয়ামকে। ৮৬ মিনিটে ইয়ারদেন সুহার একমাত্র গোলে ইসরাইল জয় নিয়ে মাঠ ছাড়ে। এ নিয়ে টানা ৫ ম্যাচ জিততে ব্যর্থ হলো ইউরোপের শক্তিশালী এ দলটি।

হ্যাটট্রিক করে নরওয়েকে জেতালেন হালান্ড

হ্যাটট্রিক করাকে রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন হালান্ড। প্রায় নিয়মিতই ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে হ্যাটট্রিক করছেন এই ফুটবলার। আর এবার হ্যাটট্রিক করলেন নিজ দেশের জার্সিতে। আর তাতে বিধ্বস্ত হয়েছে প্রতিপক্ষ। হালান্ড ঝড়ে আয়ারল্যান্ড হেরেছে ৫-০ গোলে। এ জয়ে লিগ ‘বি’–এর গ্রুপ ৩–এ শীর্ষেই থাকল নরওয়ে। পাশাপাশি এ জয়ে লিগ ‘এ’তেও উঠে এসেছে নরওয়ের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।