ঢাকাSaturday , 26 October 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

আবু সাঈদের কবরে আইজিপির শ্রদ্ধা, অভিযুক্তদের বিচারের দাবি ভাইয়ের

দেশ সময়
October 26, 2024 2:02 pm
Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১টার দিকে সড়ক পথে পঞ্চগড় থেকে আবু সাঈদের গ্রামের বাড়ি পীরগঞ্জের বাবনপুরে যান পুলিশ প্রধান ময়নুল ইসলাম। শ্রদ্ধা নিবেদন শেষে আবু সাঈদের বাবা-মা, ভাই-বোন ও স্বজনদের খোঁজ খবর নেন তিনি।এসময় সমন্বয়ক সারজিস আলম, ডিআইজি আমিনুল ইসলাম ও রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আবু সাঈদের ভাই রমজান আলী বলেন, ‘আমার ভাইকে হত্যা করার এতদিন হলো। এখনো আসামিরা গ্রেপ্তার হচ্ছে না। তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি।’ পুলিশ প্রধান তাদের এ বিষয়ে আশ্বস্ত করেছেন বলে জানান তিনি।পরে পুলিশ প্রধান ময়নুল ইসলাম রংপুর মেট্রোপলিটন পুলিশের ষষ্ট প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন। এরপর দুপুর ২টায় জুলাই-আগস্টে নিহত ও আহতদের স্বজনদের নিয়ে সুধী সমাবেশে যোগ দেবেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।