ঢাকাSunday , 15 December 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতারে অভিযান জোরদারের সিদ্ধান্ত

দেশ সময়
December 15, 2024 6:14 pm
Link Copied!

আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতারে অভিযান আরো জোরদারের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি এমন মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আসিফ মাহমুদ বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সামনে আমাদের যে ইভেন্ট আছে সেই ইভেন্টগুলোকে কীভাবে সুষ্ঠুভাবে এবং শৃঙ্খলা বজায় রেখে শেষ করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। এর বাইরে গ্রেফতার অভিযান বৃদ্ধি করার ব্যাপারে আমরা কিছু অ্যাক্টিভিটি গত কিছুদিন ধরে লক্ষ্য করছি। এর ভিত্তিতে সারাদেশে গ্রেফতার অভিযান আরো জোরদার করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এর ফলাফল হয়ত আপনারা দেখতে পারবেন।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন এখনো নানাভাবে ভিন্ন গোষ্ঠীকে উসকে দেওয়ার চেষ্টা করছেন, ফান্ডিং করছেন, মিছিল করার চেষ্টা করছেন। গতকালও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছেন, যাদের বিরুদ্ধে মামলা আছে, সুস্পষ্ট অভিযোগ আছে, তাদের গ্রেফতার করা হবে।

Advertisement

ছাত্রলীগ ফিরে আসবে বলে যে ছবিটি প্রকাশিত হয়েছে সেই বিষয় উপদেষ্টা বলেন, গতকাল যে ছবি পেয়েছি তার সত্যতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। আমাদের গোয়েন্দা সংস্থা থেকে তথ্য এসেছে যে এটি অন্য সময়ের ছবি কিংবা সেখানে যে ছাত্রলীগ লেখা ছিল সেটি এডিটেড, এমন তথ্য এসেছে।

আমরা দেখেছি যে তারা (আওয়ামী লীগ ও ছাত্রলীগ) আগামীকাল কর্মসূচি ঘোষণা করেছে। এর আগেও বিভিন্ন সময় কর্মসূচি ঘোষণা করেছে কিন্তু সেগুলো হয়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক দৃষ্টি রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।