ঢাকাMonday , 1 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সোহেল রানা ও স্ত্রীর বিরুদ্ধে বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ আগামীকাল

Link Copied!

Advertisement

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তার হত্যা মামলায় অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে বহুল আলোচিত এ মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে আগামী মঙ্গলবার সাক্ষ্যগ্রহণের জন্য দিন নির্ধারণ করা হয়েছে।

সোমবার ঢাকার শিশু নির্যাতন ও সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন অভিযোগ গঠনের আদেশ দেন। এর আগে আদালতে অভিযোগ গঠন সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক মামলাটি বিচারের জন্য গ্রহণ করে পরবর্তী কার্যক্রমের নির্দেশ দেন।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। তিনি জানান, গত ২৪ মে আদালত এ বিষয়ে শুনানির তারিখ নির্ধারণ করেছিলেন।

মামলার তদন্ত শেষে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান আদালতে দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে বলা হয়েছে, সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর শিশুটিকে হত্যার প্রমাণ পাওয়া গেছে। অন্যদিকে, স্বপ্না আক্তারের বিরুদ্ধে ওই অপরাধে সহযোগিতার অভিযোগের সমর্থনে তথ্য-প্রমাণ মিলেছে।

Advertisement

তদন্ত প্রতিবেদনে মামলার সাক্ষী হিসেবে ১৮ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় শিশু রামিসা আক্তারকে হত্যা করা হয়। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, হত্যার আগে শিশুটির ওপর যৌন নির্যাতনের আলামতও পাওয়া গেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।