ঢাকাSaturday , 23 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ছিন্নমূল নারীদের জন্য ব্যতিক্রমধর্মী মধ্যাহ্নভোজ আয়োজন

Link Copied!

ঈদুল আজহাকে সামনে রেখে যশোরে ছিন্নমূল নারীদের জন্য ব্যতিক্রমধর্মী এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। আয়োজনে প্রায় চার শতাধিক নারীর জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নিজ হাতে অতিথিদের খাবার পরিবেশন করেন।

এ আয়োজনের উদ্যোগ নেয় এডুকেশন চ্যারিটেবল হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন ও ইমদাদ সিতারা ফাউন্ডেশন। ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে ছিন্নমূল নারীদের সম্মানিত অতিথি হিসেবে আপ্যায়ন করা হয়।

অনুষ্ঠানে অংশ নেওয়া জেসমিন খাতুন নামের এক নারী বলেন, জীবনে এই প্রথম তিনি এমন আয়োজনে অংশ নিয়েছেন। এর আগে কখনো তাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি বলেও জানান তিনি। প্রতিমন্ত্রীর কাছ থেকে নিজ হাতে খাবার গ্রহণ করতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেন।

Advertisement

আরেক নারী নাজমা বেগম জানান, আয়োজনে পোলাও, রোস্ট, ডিমের কোরমা ও গরুর মাংস পরিবেশন করা হয়। দীর্ঘদিন পর এমন খাবার খেতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন। এমনকি ঈদের সময়ও এভাবে খাবারের সুযোগ পাননি বলে উল্লেখ করেন তিনি।

[crp]

এডুকেশন চ্যারিটেবল হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশনের প্রকল্প কর্মকর্তা আব্দুল কাদের বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে ছিন্নমূল নারীদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পরামর্শ ও সহযোগিতায় উদ্যোগটি বাস্তবায়ন সম্ভব হয়েছে।

Advertisement

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সমাজের বিত্তবান মানুষ ও মানবিক সংগঠনগুলো এগিয়ে এলে উৎসবের সময় কেউ নিজেকে অসহায় মনে করবে না। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সবার ঘরে ঈদের আনন্দ পৌঁছে দেওয়া সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

আব্দুল কাদেরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন খোকন, সৈয়দ রফিকুল ইসলাম, আলাউদ্দিন আল মামুন এবং আরিফ নূর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।