ঢাকাSunday , 5 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ার প্রত্যাহার

Link Copied!

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ারকে তার বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

Advertisement

শনিবার (৪ জুলাই) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে।

এদিকে, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্যের বরাতে জানা গেছে, ২০২৪ সালের শিক্ষার্থীদের আন্দোলনের সময় গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে যেসব নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাম উঠে এসেছে, তাদের তালিকায় মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ারের নামও রয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে তার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Advertisement

কর্মজীবনে নাসির উদ্দিন সারোয়ার সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবেও দায়িত্বে ছিলেন।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।