ঢাকাSaturday , 23 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ঈদকে সামনে রেখে গাইবান্ধায় র‍্যাব-১৩ এর নিরাপত্তা জোরদার

Link Copied!

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাইবান্ধা জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সিপিসি-৩, র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প। জেলার বিভিন্ন পশুর হাট, মহাসড়ক, বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ স্থানে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

শনিবার দুপুরে ফুলছড়ি উপজেলার ভরতখালী পশুর হাটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম।

তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। চুরি, ছিনতাই, জাল টাকা, মলম পার্টি ও অজ্ঞান পার্টির অপতৎপরতা ঠেকাতে নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকে নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে জাল নোট শনাক্তে বিশেষ মেশিন ব্যবহার করে অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

Advertisement

এদিকে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ রাখতে মহাসড়ক ও বাস টার্মিনাল এলাকাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে, যাতে কোনো ধরনের অপরাধমূলক ঘটনা না ঘটে।

[crp]

র‍্যাব জানায়, জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে যানজট নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। সংবাদ সম্মেলনে র‍্যাবের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।