মিরপুর ১ নম্বরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের একটি ভবনের লিফট ছিঁড়ে তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকালে পাইকপাড়া আনসার ক্যাম্প পশ্চিমের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন প্রকল্পের ১ নম্বর ভবনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজের পর ভবনটির পাঁচতলার তিন বাসিন্দা লিফটে উঠলে বিকট শব্দে লিফটটি ছিঁড়ে পড়ে। এতে ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে একজন শিশু রয়েছে। শব্দ শুনে পরে আশপাশের কয়েকজন এসে তাদের উদ্ধার করে রাজধানীর হাসপাতালে নিয়ে যান।
আহতরা হলেন—প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মচারী মোস্তাফিজুর রহমান, নাইস আহমেদ ও তার ছেলে ওয়াসি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


