ঢাকাMonday , 28 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে নানিয়ারচরে আলোচনা সভা

Link Copied!

“ডিজিটাল যুগে তথ্যের বিশ্বাসযোগ্যতা বজায় রাখা: তথ্য বিশৃঙ্খলা মোকাবেলায় তথ্য অধিকারের ভূমিকা” এই প্রতিপাদ্যে নানিয়ারচরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ পালিত হয়েছে। আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর এম্পাওয়ারমেন্ট প্রকল্পের আয়োজনে দিবসটি ঘিরে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Advertisement

সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে নানিয়ারচর উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সুবিনয় চাকমা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তির দ্রুত প্রসারের ফলে মানুষের কাছে তথ্য পৌঁছানোর সুযোগ যেমন বেড়েছে, তেমনি ভুল, বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে যাচাই বাছাই ছাড়া তথ্য প্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

Advertisement

এ পরিস্থিতিতে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করার পাশাপাশি তথ্য যাচাইয়ের সংস্কৃতি গড়ে তোলা জরুরি। গুজব ও অপতথ্যের বিস্তার রোধে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলেও যোগ করেন বক্তারা।

এর আগে নানিয়ারচর উপজেলা হল রুমের সামনে হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পূনরায় হলরুমের সামনে এসে শেষ হয়। পরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভায় যোগ দেন অংশগ্রহনকারীরা।

Advertisement

এম্পাওয়ারমেন্ট প্রকল্পের সিনিয়র প্রকল্প কর্মকর্তা সুশোভন চাকমার সন্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমল কান্তি চাকমা, মাইছছড়ি মৌজার হেডম্যান দীপন দেওয়ান, কার্বারি শান্তি রন্জন চাকমা নানিয়ারচর উপজেলা প্রেস ক্লোবের সভাপতি মেহেদী ইমাম।

এসময় এম্পাওয়ারমেন্ট প্রকল্পের সহকারী প্রকল্প কর্মকর্তা তুগুন চাকমা সহ সিসিএম সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar