ঢাকাTuesday , 22 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাড্ডার ১০০ ফিটে অবৈধ পার্কিং ও হকার উচ্ছেদ

Link Copied!

রাজধানীর সড়কে যান চলাচল স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে বাড্ডার ১০০ ফিট (মাদানি অ্যাভিনিউ) এলাকায় অবৈধ পার্কিং ও সড়ক দখল করে বসা হকারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে গুলশান ট্রাফিক বিভাগ।

Advertisement

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জিয়াউর রহমান, সহকারী পুলিশ কমিশনার নুসরাত ইয়াছমিন তিশাসহ ট্রাফিক বিভাগের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে সড়কে অবৈধভাবে পার্কিং করা বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। পাশাপাশি সড়কে অবৈধভাবে ডাম্পিং করা লেগুনা ও অটোরিকশা সরিয়ে নেওয়া হয়।

Advertisement

এ ছাড়া সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ব্যবসা পরিচালনা করা হকারদেরও উচ্ছেদ করা হয়। এতে ওই এলাকার সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।

গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জিয়াউর রহমান জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন এবং পথচারী ও যানবাহনের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

ট্রাফিক পুলিশকে সহযোগিতা করে সড়কে শৃঙ্খলা বজায় রাখার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।