ঢাকাWednesday , 9 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মীসভা: চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি সাইফুল হকের

Link Copied!

গাইবান্ধায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা শাখার আয়োজনে এ কর্মীসভা হয়। সভার স্লোগান ছিল—‘অধিকার, ইনসাফ ও মুক্তির লড়াইয়ে শামিল হউন’।

Advertisement

জেলা সভাপতি ফিরোজ আহমেদের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফুল হক।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদ সদস্য আকবর খান, বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আউয়াল মাহমুদ, জেলা সাধারণ সম্পাদক মাসুদুর রহমান প্রধান মাসুদ, রফিকুল ইসলাম, জাকারিয়া হাসান সুমন, আছমা বেগম, নাইমুর হাসানসহ সাত উপজেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Advertisement

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল হক বলেন, রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুষ্কৃতকারী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, মাত্র সাত মাসের মধ্যে সরকারকে ঘিরে মানুষের প্রত্যাশা কেন কমে যাচ্ছে, তা সরকারকে ঠান্ডা মাথায় ভাবতে হবে।

Advertisement

জ্বালানি ও সার সংকট প্রসঙ্গে তিনি বলেন, দেশে দ্রুত জ্বালানি সংকট সহনীয় মাত্রায় নামিয়ে না আনলে সরকারের ভালো অর্জনগুলোও নষ্ট হয়ে যাবে। বর্তমানে বিদ্যুৎ, গ্যাস নিয়ে মানুষ ভোগান্তিতে আছে। সারাদেশে ইউরিয়া সারের সংকটে চলতি আমন মৌসুমে কৃষকরা জমিতে সঠিক পরিমাণে সার দিতে পারছে না। এতে আমনের আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।