ঢাকাTuesday , 8 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গৃহায়ন ও গণপূর্ত কমিটির সভাপতি হলেন বগুড়া-৬-এর রেজাউল করিম

Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।

Advertisement

বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির সংশ্লিষ্ট বিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের চারটি গুরুত্বপূর্ণ স্থায়ী ও সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। এগুলো হলো—কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পিটিশন কমিটি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সংসদ-নেতার অনুমতিক্রমে তার পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটিগুলো গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করেন। পরে স্পিকার পিটিশন কমিটি গঠন করেন।

Advertisement

জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসারে ১০ সদস্যের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রেজাউল করিম বাদশা।

কমিটির সদস্যরা হলেন—গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী (যদি তিনি সংসদ সদস্য হন), পিরোজপুর-২ আসনের আহম্মদ সোহেল মনজুর, নেত্রকোনা-৪ আসনের মো. লুৎফুজ্জামান বাবর, বগুড়া-৪ আসনের মো. মোশারফ হোসেন, কিশোরগঞ্জ-৫ আসনের শেখ মজিবুর রহমান ইকবাল, গাজীপুর-২ আসনের এম মঞ্জুরুল করিম রনি, মহিলা আসন-২৩-এর ফেরদৌসী আহমেদ, চুয়াডাঙ্গা-২ আসনের মো. রুহুল আমিন এবং মেহেরপুর-১ আসনের মো. তাজউদ্দীন খান।

Advertisement

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের ১২ সদস্যের কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

এ ছাড়া আট সদস্যের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ. এম. মাহবুব উদ্দিন।

অন্যদিকে নাগরিকদের বিভিন্ন পিটিশন পর্যালোচনা এবং সংশ্লিষ্ট দায়িত্ব পালনের জন্য গঠিত ১০ সদস্যের পিটিশন কমিটির সভাপতির দায়িত্বও পেয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।