সরকারি ও প্রশাসনিক কড়া নিষেধাজ্ঞা উপেক্ষা করে পিরোজপুরের মঠবাড়িয়ায় হঠাৎ ঝটিকা বি’ক্ষোভ মিছিল করেছে নিষি’দ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা। আজ শুক্রবার সকালে উপজেলার একটি প্রধান সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে মঠবাড়িয়াসহ সমগ্র পিরোজপুর জেলা জুড়ে নতুন করে তীব্র চাঞ্চল্য ও প্রশাসনিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানের দিক নির্দেশনায় কোনো পূর্বঘোষণা ছাড়াই ছাত্রলীগের মঠবাড়িয়া উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের শত শত নেতাকর্মী হঠাৎ রাজপথে নেমে আসেন। তারা নি’ষেধাজ্ঞা অমান্য করে একটি বি’ক্ষোভ মিছিল বের করেন এবং দলের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মিছিলটি দ্রুত স্থান ত্যাগ করার আগে কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যায়।
মিছিলের খবর ও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল ও আশপাশের এলাকায় টহল জোরদার করে।
