ঢাকাSunday , 6 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ মাদক সেবনকারী গ্রেফতার

Link Copied!

পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৫২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে মাদক সেবনের দায়ে একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় চার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) ভোররাত থেকে সকালে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা যায়, এসআই সালিহিনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঝনঝনিয়া খেয়াঘাট সংলগ্ন ‘রিভারভিউ রেস্টুরেন্ট’-এর সামনে অভিযান চালায়। এ সময় ৫২ পিস ইয়াবাসহ সাগর বাইন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার চাপাখালী গ্রামের বিকাশ বাইনের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, রোববার ভোরে মাটিভাঙ্গা এলাকা থেকে মাদক সেবনের অভিযোগে গোলক বৈদ্ধ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি অতুল নগর গ্রামের নগেন বৈদ্ধর ছেলে। পরে নাজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শপথ বৈরাগী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।

Advertisement

অন্যদিকে, একই রাতের অভিযানে উপজেলার গাওখালী গ্রাম থেকে বিভিন্ন জিআর মামলার চার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন—তপন হালদার, রবিন্দ্রনাথ হালদার, রিপন হালদার ও অনুপ হালদার।

নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।