ঢাকাSaturday , 8 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

আগস্টে নিম্নচাপের শঙ্কা, বাড়তে পারে বজ্রঝড় ও তাপপ্রবাহ

Link Copied!

চলতি আগস্ট মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রঝড়ের প্রবণতা বাড়ার পাশাপাশি এক থেকে দুটি মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, আগস্টে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে অন্তত একটি নিম্নচাপে পরিণত হতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় প্রায় ৫ থেকে ৬ দিন বজ্রঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগস্টে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মৃদু তাপপ্রবাহে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং মাঝারি তাপপ্রবাহে ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

Advertisement

বাড়তে পারে ভারি বৃষ্টির প্রবণতা

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগস্টে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি সমতল সামগ্রিকভাবে বাড়তে পারে। মৌসুমি ভারি বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে মাসজুড়ে দৈনিক গড় বাষ্পীভবনের পরিমাণ ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটারের মধ্যে থাকতে পারে। একই সময়ে গড়ে ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ ঘণ্টা উজ্জ্বল সূর্যকিরণ পাওয়া যেতে পারে।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।