ঢাকাSaturday , 14 December 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না : আমিনুল হক 

দেশ সময়
December 14, 2024 6:48 pm
Link Copied!

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, শহীদ বুদ্ধিজীবী দিবসে স্মরণ করছি সেই সব শহীদদের, যারা বাংলাদেশকে স্বাধীন করার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না।

Advertisement

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানানোর পূর্বে তিনি এসব কথা বলেন।

জনগণের ইচ্ছা অনুযায়ী একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে উল্লেখ করে আমিনুল হক বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরে এসেও বাংলাদেশে যাতে আর কোনো গণতন্ত্র পুনরুদ্ধার, গণতন্ত্র রক্ষা ও জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য আর কোনো ভাইকে প্রাণ দিতে না হয়, এর জন্য যেন আর কোন রক্তপাত না হয়। জাতি এটাই প্রত্যাশা করে।

Advertisement

এর আগে বিএনপির উদ্যোগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন কালে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম, বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, মীর সরাফত আলী সপু, শামীমুর রহমান শামীম, বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, সদস্যসচিব মোস্তফা জামান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন করেছে পেশাজীবীপরিষদ,আইনজীবী ফোরাম, ড্যাব, জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, মহিলাদল, মৎস্যজীবী দল, কৃষক দল, শ্রমিক দল, জাসাস, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ যুবদলসহ বিভিন্ন রাজনৈতিক দল।

ঢাকা মহানগর উত্তর বিএনপির শ্রদ্ধা নিবেদনকালে মহানগর যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এ বি এম এ রাজ্জাক (দপ্তর), আক্তার হোসেন, আতাউর রহমান চেয়ারম্যান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, তুহিরুল ইসলাম তুহিন, এম কফিল উদ্দিন আহমেদ, হাজী মো. ইউসুফ, মাহাবুবুল আলম মন্টু, মহানগর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, আলী আকবর আলী, ডা. এ কে এম কবির আহমেদ রিয়াজ, হুমায়ুন কবির রওশন, শামীম পারভেজ, সাজ্জাদ হোসেন মোল্লা, নুরুল হুদা নূরু, রফিকুল ইসলাম খান, এম এস আহমাদ আলী, ইব্রাহিম খলিল (সহদপ্তর), জাহেদ পারভেজ চৌধুরী ও তাসলিমা রিতা প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।