ঢাকাThursday , 11 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ

মেট্রোরেলের যাত্রীসেবা বন্ধের ঘোষণা

দেশ সময়
December 11, 2025 12:30 pm
Link Copied!

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের নিয়মিত কর্মকর্তা ও কর্মচারীরা চাকরি বিধি তৈরি ও প্রকাশ না হওয়ায় ধর্মঘটের ঘোষণা দিয়েছেন। আগামী শুক্রবার ১২ ডিসেম্বর সকাল ৭টা থেকে সব যাত্রীসেবা বন্ধ থাকবে। কর্মচারীরা বলছেন, ৯ ডিসেম্বরের মধ্যে তাদের দাবি মানার কথা ছিল। কিন্তু তা করা হয়নি। তাই আগের আলটিমেটাম অনুযায়ী তারা ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছেন।

Advertisement

বুধবার ১০ ডিসেম্বর কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী জানান, ২০১৩ সালে ডিএমটিসিএল প্রতিষ্ঠার পর ১২ বছর কেটে গেলেও এখন পর্যন্ত কোম্পানির ৯০০–র বেশি কর্মকর্তা ও কর্মচারীর জন্য পৃথক চাকরি বিধিমালা চূড়ান্ত হয়নি।

২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের বাণিজ্যিক কার্যক্রম শুরুর পর যারা ওপেন রিক্রুটমেন্টে যোগ দিয়েছেন, তারা দিনরাত কাজ করেও ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট অ্যালাউন্স বা ওভারটাইম, গ্রুপ ইনস্যুরেন্সসহ মৌলিক সুবিধা পাচ্ছেন না।

Advertisement

তারা আরও বলেন, ১২ সেপ্টেম্বর ২০২৪ উপদেষ্টা কমিটির নির্দেশনা অনুযায়ী ৬০ কর্মদিবসের মধ্যে চাকরি বিধি তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। পরে ১৩ ফেব্রুয়ারি ২০২৫ কর্মচারীরা ধর্মঘটে গেলে ২০ ফেব্রুয়ারি কর্তৃপক্ষ আশ্বস্ত করে যে ২০ মার্চের মধ্যে চাকরি বিধি চূড়ান্ত হবে। কিন্তু সেই প্রতিশ্রুতিও বাস্তবায়ন হয়নি। ফলে টানা ৯ মাস ধরে কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ জমেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar