ঢাকাSaturday , 13 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ

দুই রাজনৈতিক নেতাকে গুলিবিদ্ধের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে গাইবান্ধায় বিএনপির প্রতিবাদ মিছিল

দেশ সময়
December 13, 2025 6:53 pm
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধের ঘটনা এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনয়নপ্রাপ্ত ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাকে গণসংযোগকালে গুলিবিদ্ধ করার সহিংস ঘটনার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, গত কাল ঢাকায় শরিফ ওসমান হাদি এবং এর আগে ৫ নভেম্বর চট্টগ্রামে এরশাদ উল্লার ওপর পরিকল্পিত হামলা প্রমাণ করে দেশে রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাস এখনো বন্ধ হয়নি। তারা এসব ঘটনায় জড়িত প্রকৃত দুস্কৃতিকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Advertisement

প্রতিবাদ মিছিল ও সমাবেশটির আয়োজন করেন আনিসুজ্জামান খান বাবু, গ্রাম সরকার বিষয়ক ইবাদিক, জাতীয় নির্বাহী কমিটি এবং গাইবান্ধা সদর-২ আসনের শীষের প্রার্থী।

এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মিছিলে অংশগ্রহণ করেন।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar