ঢাকাThursday , 4 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ

চাঁদাবাজি দখলদারিত্ব আর দেখতে চাই না: জাহিদুল ইসলাম

দেশ সময়
December 4, 2025 7:21 pm
Link Copied!

আমরা দেশে আর কোনো হত্যা, চাঁদাবাজি, দখলদারিত্ব দেখতে চাই না। যারা এসব অশুভ রাজনীতির সাথে জড়িত তাদেরকে চিরতরে উৎখাত করতে হবে। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

Advertisement

তিনি বলেন, বাংলাদেশ অপার সম্ভবনার দেশ। এই দেশকে যুব সমাজই উন্নতির দিকে এগিয়ে নিতে পারে। শিবির সভাপতি জাহিদুল ইসলাম গাইবান্ধায় যুব ও ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা যুব বিভাগ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গণে এই যুব ও ছাত্র সমাবেশের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম আরও বলেন, যে মেধাবী শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে যদি যথাযথভাবে জনসম্পদে রূপান্তর করা যায় তাহলে বাংলাদেশকে পৃথিবীর বুকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব।

Advertisement

জেলা যুব বিভাগের সভাপতি ও জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারী ফয়সাল কবির রানার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক জেলা আমীর ডা. আব্দুর রহিম সরকার, কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমীর মো. আব্দুল করিম, জেলা সেক্রেটারী মাওলানা জহুরুল হক সরকার, নায়েবে আমীর অধ্যাপক মাজেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান প্রমুখ।

সমাবেশ শেষে জামায়াতে ইসলামী মনোনীত জেলার ৫ সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে একটি বিশাল র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Advertisement

এর আগে সকালে গাইবান্ধা সরকারি কলেজে নবীন বরণ ও ছাত্রদের ক্যারিয়ার সেশন অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar