ঢাকাWednesday , 3 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ

গাইবান্ধায় ছুরিকাঘাতে যুবক নিহত

দেশ সময়
December 3, 2025 7:20 pm
Link Copied!

গাইবান্ধায় ছুরিকাঘাতে সৈকত (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার ভোর রাতে গাইবান্ধা-সাঘাটা সড়কের ত্রিমোহিনী এলাকায় এ ঘটনাটি ঘটে।

Advertisement

খবর পেয়ে বুধবার দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত সৈকত গাইবান্ধা জেলা শহরের মাস্টার পাড়ার আলি আহমেদের ছেলে। স্বজনরা জানান, স্থানীয় কয়েকজনের সঙ্গে বেশ কিছুদিন ধরে সৈকতের বিরোধ চলছিল। মঙ্গলবার গভীর রাতে শহর থেকে ডেকে নিয়ে তাকে রাস্তার পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

পুলিশ জানায়, নিহত সৈকত মাদক সেবন ও কারবারের অভিযোগে একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন। সম্প্রতি কারাগার থেকে বের হওয়ার পর কয়েকজন মাদক ব্যবসায়ীর সঙ্গে তার দ্বন্দ্বের সৃষ্টি হয়। এর জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

গাইবান্ধা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রবিউল আলম বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar