ঢাকাWednesday , 13 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

অপপ্রচার ও গুজব রোধে এশিয়া পোস্ট ভূমিকা রাখবে : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

Link Copied!

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী উল্লেখ করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি বলেন, এশিয়া পোস্ট পার্বত্য চট্টগ্রামের রাজনীতি, সংস্কৃতি ও সাধারণ মানুষের নানা বিষয় নিরপেক্ষভাবে তুলে ধরবে।

Advertisement

মঙ্গলবার (১২ মে ২০২৬) সকাল ১০টায় রাঙ্গামাটি শহরের কলেজ গেইট এলাকায় অনলাইন সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামকে ঘিরে বিভিন্ন সময়ে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হয়। অপপ্রচার এবং সাম্প্রদায়িক উসকানির মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চলে। এ ধরনের পরিস্থিতিতে দায়িত্বশীল গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি পার্বত্য অঞ্চল নিয়ে বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশে এশিয়া পোস্টকে কাজ করার আহ্বান জানান।

Advertisement

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ, রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম (ভুট্টো), জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম (সাকিল), প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, সাবেক সভাপতি সামশুল হক, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম. কামাল উদ্দিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ওমর ফারুক, সুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক এম. জিসান বখতেয়ার, সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর এরিয়া কো-অর্ডিনেটর বেনজিন চাকমাসহ বিভিন্ন পেশাজীবী ও গণমাধ্যমকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা যখন নানা চ্যালেঞ্জের মুখোমুখি, তখন নতুন প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করেছে এশিয়া পোস্ট। তারা আশা প্রকাশ করেন, সংবাদমাধ্যমটি গণমানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে।

বক্তারা আরও বলেন, মফস্বল সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার যে অঙ্গীকার এশিয়া পোস্ট করেছে, তা দেশের সংবাদপত্র শিল্পে ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। পাশাপাশি পার্বত্য অঞ্চলের ১৩টি জাতিগোষ্ঠীর জীবনসংগ্রাম, সংস্কৃতি, সম্ভাবনা ও সমস্যাগুলো দেশব্যাপী তুলে ধরতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সংবাদমাধ্যমটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।